Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রতাশার আলো ফেলে মুনাফায় নিরাশ করল লিন্ডে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২২ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২২, ৭:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্রতাশার আলো ফেললেও শেষে নিরাশ করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। করোনাকালের দুই বছরে অক্সিজেন বিক্রি করে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করলেও দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) মুনাফা অর্ধেকে নেমেছে।

৩০ জুন, ২০২২ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন  বুধবার (২৭ জুলাই) প্রকাশ করলে এ তথ্য জানা যায়। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

LankaBangla securites single page

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ৩৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২২ টাকা ৫৮ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ টাকা ৫৫  পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৪১ টাকা ৪২  পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭৫ টাকা ৫৯ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)