Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ার প্রতি ৩০ টাকা লভ্যাংশ দেবে ম্যারিকো

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২২ , ৫:১৯ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২২, ৫:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় ম্যারিকো। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৩০ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন/২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ প্রদানের এ সিদ্ধান্ত অনুমোদন পায়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের হিসাববছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। এ হিসেবে কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক শেষ হয়েছে ৩০ জুন।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ আগষ্ট/২০২২ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)