Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সব সূচকের উত্থানে মঙ্গলবার চলছে পুঁজিবাজারে লেনদেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২২ , ৫:৩১ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০২২, ৫:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। সার্কিট ব্রেকার হওয়ায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। দুপুর বেলা ১১:২০ মিনিট পরযন্ত ডিএসইতে ৩২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯২ পয়েন্টে।

সকাল ১১টার দিকে অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৯ পয়েন্টে।

ডিএসইতে মঙ্গলবার ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)