Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইডিএলসির মুনাফা কমে ২.২১ টাকা

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২২ , ৬:৫২ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৫, ২০২২, ২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে।

মূলত বিনিয়োগ, কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ খাতে আয় কমে যাওয়ার কারণে প্রতিষ্ঠানটির ইপিএস কমেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস কমেছে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪৯ পয়সায়। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)