Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

একনেকে আট প্রকল্প অনুমোদন

প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২২ , ৮:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২, ২০২২, ৯:১৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার।  এতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় করা হবে ১ হাজার ৮৩১ কোটি ৪০ লাখ টাকা।

সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় ধরা হয়েছে  ৫৩ কোটি ৪১ লাখ টাকা। আর, বাকি ব্যয় বাবদ ধরা হয়েছে ১২২ কোটি ৭৬ লাখ টাকার  বৈদেশিক সাহায্য।

এবিষয়ে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২ আগষ্ট/২০২২ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান  সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ১) বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা উন্নত করতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোল্ডারগুলোর (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (১ম সংশোধিত)। ২) বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ। ৩) নির্বাচিত পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলোর জন্য বেলারুশ থেকে যন্ত্রপাতি এবং সরঞ্জাম সংগ্রহ।

৪) উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত)। ৫) ঢাকা মেট্রোপলিটন এলাকায় টেলিটকের নেটওয়ার্কে বাণিজ্যিকভাবে ৫-জি প্রযুক্তি চালুকরণ। ৬) ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দপ্তর স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন। ৭) ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ। ৮) কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহী (১ম সংশোধিত)।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)