স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯ লাখ ৯৬ হাজার ৪৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৪২ লাখ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ন্যাশনাল ব্যাংক ৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ব্রাক ব্যাংক লিমিটেড ৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি একমি পেস্টিসাইডস, আল-হাজ্ব টেক্সটাইল, ব্যাংক এশিয়া, বিএটিবিসি, বে-লিজিং, ব্রাক ব্যাংক, বিএসআরএম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দেশগার্মেন্টস, এনভয় টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফিন্যান্স, এইচ. আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল।

কেডিএস এক্সেসরিজ, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফিন্যান্স, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও জাহিন স্পিনিং লিমিটেড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)