Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবি সিএমএসএফ ফান্ডের সাবস্ক্রিপশন শুরু ১৭ আগস্ট

প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২২ , ৭:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৯, ২০২২, ৬:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের সাবস্ক্রিপশন শুরু হবে ১৭ আগষ্ট/২০২২, বুধবার থেকে। চলবে ২৪ আগষ্ট পর্যন্ত। সাবস্ক্রিপশনে সাধারণ বিনিয়োগকারীসহ ফান্ডের জন্য যোগ্য বিনিয়োগকারীরা অংশ নেবেন।

এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়,আলোচ্য ফান্ডে সাবস্ক্রিপশনের জন্য ৭ আগস্ট/২০২২ তালিকাভুক্ত সিকিউরিটিজে প্রত্যেক সাধারণ বিনিয়োগকারীর ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর, অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের থাকতে হবে ৫০ লাখ টাকা। এছাড়া অন্য যোগ্য বিনিয়োগকারীদের থাকতে হবে ১ কোটি টাকার বিনিয়োগ।

এর আগে ২৮ জুন/২০২২ বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)৮২৯তম কমিশন সভায় মেয়াদি ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়।

বিএসইসির অনুমোদিত এ ফান্ডের লক্ষ্যমাত্রা হচ্ছে ১০০ কোটি টাকা। এরেমধ্যে উদ্যোক্তা হিসেবে সিএমএসএফ প্রদান করেছে ৫০ কোটি টাকা। আর, আইসিবি এএমসিএল প্রদান করেছে ২০ কোটি টাকা। এছাড়া প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব প্লেসমেন্টের ৫ কোটি টাকা প্রদান করেছে আইসিবি। যোগ্য ও সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে আইপিওর মাধ্যমে উত্তোলন করা হবে বাকি ২৫ কোটি টাকা।

বুধবার (১৭  আগষ্ট) সকাল ১০টা থেকে ২৪ আগষ্ট (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত চলবে সাবস্ক্রিপশনের কার্যক্রম।

 

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)