Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২ শতাংশ লভ্যাংশ ঘোষণা রূপালীর, ছাড়তে হলো ক্যাটাগরি

প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২২ , ৭:০৮ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ৮, ২০২২, ৭:০৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রূপালী ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর/২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, রূপালী ব্যাংকের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার ৭ জুলাই/২০২২) অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পায়।

এর আগে আলোচ্য সময়ের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছিল ব্যাংকটি। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা অনুমোদন না করায় বোনাসের পরিবর্তে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় রূপালী ব্যাংক।

শেয়ার হোল্ডারদের জন্য মাত্র ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় A থেকে B ক্যাটাগরিতে অবনমন ঘটেছে রূপালীর। পরিবর্তনের ফলে বুধবার (১০ আগষ্ট/২০২২) থেকে B ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে এ প্রতিষ্ঠানের।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)