স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (৯ আগষ্ট/২০২২) দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। এ দিন লেনদেন হবেনা কোন সিকিউরিটিজের।
এ বিষয়ে ডিএসই এবং সিএসই জানায়, আরবী মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার দেশে সরকারি ছুটি পালিত হবে। -যেকারণে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বন্ধ থাকবে সব প্রতিষ্ঠান। একই কারণে বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার এবং লেনদেন।
দুই স্টক এক্সচেঞ্জ আরো জানায়, ১০ আগষ্ট বুধবার থেকে আগের নিয়মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।
ইসলামের পরিভাষায়- মহানবী হযরত মুহাম্মদ (সঃ) -এর দৌহিত্র হোসাইন (রা) আশুরার এই দিনে (১০ মহররম) কারবালা প্রাঙ্গণে শাহাদাৎ বরণ করেন। এদিন পৃথিবী সৃষ্টি হয়েছে বলেও হাদিস-কোরআনে উল্লেখ রয়েছে। আর, আরবী সাল গণনার প্রথম মাস হলো মহররম। এছাড়াও আরো অনেক পবিত্র বিষয় আশুরার সাথে সংশ্লিষ্ট বলে জানা যায়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)