স্টাফ রিপোর্টার: দিন যত পেরিয়ে যাচ্ছে- ডলার যেন নতুন মোড়কে সজ্জিত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) নানা প্রচেষ্টাও কাজে আসছে না মার্কিন ডলারের সংকট নিরসনে। বিপরীতে কমছে দেশি মূদ্রা বা টাকার মান।
বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সোমবার (৮ আগষ্ট/২০২২) ৯৫ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। আগের দিন বিক্রি করেছিল ৯৪ টাকা ৭০ পয়সা। এতে আরো ৩০ পয়সা বেশি গুনতে হবে প্রতি ডলারের বিপরীতে। -যেকারণে, আগের তুলনায় টাকার মান ডলারপ্রতি কমল ৩০ পয়সা বা শূন্য দশমিক ৩২ শতাংশ।
আবার, মে মাসের শুরুর দিকে ডলারের দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। বর্তমান দর ৯৫ টাকা হওয়ায় প্রায় আড়াই মাসের ব্যবধানে প্রতি ডলারে ৮ টাকা ৫৫ পয়সা বেশি গুনতে হচ্ছে। অর্থাৎ, আড়াই মাসে টাকার মান কমল ৯ দশমিক ৮৯ শতাংশ।
বাণিজ্যিক ব্যাংকে বংলাদেশ ব্যাংক কর্তৃক ধার্য দর ৯৫ টাকা হলেও সোমবার খোলা বাজার বা কার্ব মার্কেটে ডলার কিনতে গ্রাহককে গুনতে হয়েছে ১১৩ থেকে ১ শ’ সাড়ে ১৫ টাকা। আগের দিন রোববার দর ছিল ১১০ থেকে ১১১ টাকা পর্যন্ত। আর, বাণিজ্যিক ব্যাংকগুলোতে সোমবার ১০৭ থেকে ১০৮ টাকা দরে নগদ ডলার বিক্রি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সোমবার ১৩৯ মিলিয়ন ডলার বিক্রি করে। এতে দেশে বৈদেশিক মূদ্রার রিজার্ভ দাঁড়াল ৩৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)