Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১৫টি প্রতিষ্ঠানের লভ্যাংশের চিত্র

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২২ , ৩:০৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২২, ৩:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডসহ ১৫টি প্রতিষ্ঠান সপ্তাহজুড়ে সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩টি কোম্পানি এবং ১২টি মিউচ্যুয়াল ফান্ড রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ১৫টি প্রতিষ্ঠানের কোম্পানি ৩টি হলো- ওয়ালটন হাইটেক পিএলসি, জিএসপি ফাইন্যান্স এবং সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, ১২টি মিউচ্যুয়াল ফান্ড হলো- এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ড, আইসিবি ইমপ্লয়িজ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

ওয়ালটন হাইটেক পিএলসি: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। অন্যদিকে, একই অর্থবছরে উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৫৪ টাকা ২১ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩৪ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।

জিএসপি ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ২.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সায়।

আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

সানলাইফ ইন্সুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

আগামী ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।

এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫২ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ২৫ পয়সা। ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৪ সেপ্টেম্বর।

এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৪৬ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৮০ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৪ সেপ্টেম্বর।

গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৭২ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৭৯ পয়সা।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩০ জুন, ২০২২ তারিখের মার্কেট প্রাইস অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ০১ পয়সা।

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৯ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ১ টাকা ২৮ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১১ টাকা ৫৯ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫১ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৩৯ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ৯ টাকা ৮৭ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫৩ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ৯ টাকা ৭৯ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫০ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৫ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫০ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৪৪ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

আইসিবি ইমপ্লয়িজ ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫৯ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ৯ টাকা ৯৮ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিউ) হয়েছে ৫৯ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) হয়েছে ১০ টাকা ৯৭ পয়সা। ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ সেপ্টেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)