স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (১৮ আগষ্ট/২০২২) দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। এ দিন লেনদেন হবেনা কোন সিকিউরিটিজের।
এ বিষয়ে ডিএসই এবং সিএসই জানায়, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার দেশে সরকারি ছুটি পালিত হবে। -যেকারণে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বন্ধ থাকবে সব প্রতিষ্ঠান। একই কারণে বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার এবং লেনদেন।
স্টক এক্সচেঞ্জদ্বয় আরো জানায়, ২১ আগষ্ট রোববার থেকে আগের নিয়মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।
নিয়মানুযায়ী, সাপ্তাহিক ছুটির কারণে শুক্র ও শনিবার বরাবরের মতো বন্ধ থাকে পুঁজিবাজার। সেহিসেবে বৃহস্পতি থেকে শনিবার- টানা তিন দিন বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)