Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে টেক্সটাইল

প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২২ , ৭:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২০, ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে টেক্সটাইল বা বস্ত্র খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২০ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

আলোচ্য সপ্তাহে বিবিধ খাতে ১৪.২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ফার্মা খাতে ৯.৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৯.৩ শতাংশ, খাদ্য খাতে ৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৫ শতাংশ, আর্থিক খাতে ৪.৬ শতাংশ, কাগজ খাতে ৪.৩ শতাংশ, আইটি খাতে ৩.৩ শতাংশ, ব্যাংক খাতে ২.৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৭ শতাংশ, সিমেন্ট খাতে ২.৬ শতাংশ, জীবন বীমা খাতে ২.৫ শতাংশ, ট্যানারি খাতে ২.৪ শতাংশ।

সাধারণ বিমা খাতে ২.১ শতাংশ, সেবা খাতে ২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯ শতাংশ, সিরামিকস খাতে ১.৮ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে ১.৩ শতাংশ লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)