Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গ্রিনজোন অতিক্রম করছে বেক্সিমকো !

প্রকাশিত হয়েছে: আগস্ট ২১, ২০২২ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২১, ২০২২, ৪:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ আগস্ট) উভয় বাজারে সুচক ও লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। রোববার দিনশেষে লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা ১০ কোম্পানির মধ্যে ৯ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পনির গত বছরের তুলনায় তিনগুণের বেশি মুনাফা হয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা, আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৩০ পয়সা।

তবে মুনাফা বাড়লেও বেক্সিমকো লিমিটেডের শেয়ার দরে রোববার ধাক্কা লেগে কিছুটা কমেছে। একই সঙ্গে লেনদেনেও অনেক কমেছে। গত বুধবার ছিল গত একযুগের সর্বোচ্চ লেনদেন। তবুও সপ্তাহের শুরুতে রোববার লেনদেনের শীর্ষ দেশের তালিকায় উঠে এসেছে বেক্সিমকো।

ডিএসইতে ইতিবাচক লেনদেন প্রবণতার দিনেও বেক্সিমকোর শেয়ারপ্রতি দর গ্রিনজোনে থাকতে পারেনি।

স্টক বিডি থেকে নেয়া রোববারের গ্রাফ

কোম্পানিটির রোববার ৭৯ লাখ ৯৩ হাজার ৫৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৬ লাখ ৬৪ হাজার টাকা। এর আগের কার্যদিবস বুধবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১২০ টাকা ৭০ পয়সা। দিন শেষে ক্লোজিং হয়েছে ১২০ টাকা ২০ পয়সায়। সে হিসাবে শেয়ার দর ৫০ পয়সা বা ০.৪১ শতাংশ কমেছে।

বাজার দর পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ১২৭ টাকা ৯০ পয়সা। রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১২০ টাকা ২০ পয়সায়। এই সময়ে দর কমেছে ৭ টাকা ৭০ পয়সা বা ৬.০২ শতাংশ। যদিও এই সময়ে বাজার সার্বিকভাবে সামনেই অগ্রসর হয়েছে।

গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ১০৩ টাকা ২০ পয়সা থেকে ১৮৭ টাকা ৯০ পয়সা পর্যন্ত ওঠা-নামা করেছে।

লভ্যাংশের ইতিহাসে দেখা যায়, গত বছর ২০২১ সালে বেক্সিমকো লিমিটেড ৩৫ শতাংশ ক্যাশ, আগের বছর (২০২০) ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০১৯ সালেও ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) কোম্পনিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৬.৮৪ পয়েন্টে।

  • পেছনের খবর : বেক্সিমকো কিসের পূর্বাভাস দিচ্ছে !
  • আরো খবর : বেক্সিমকোর এমন উত্থান আগে কেউ দেখেনি!

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)