Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএপিএম লভ্যাংশ দেবে, তবে ফারইস্ট ফাইন্যান্স ‘নো’

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২২ , ৭:০৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ২৭, ২০২২, ৭:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : বিনিয়োগকারীদের গত সপ্তাহে  লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে সিএপিএম মিউচ্যুয়াল ফান্ড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। একটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করলেও অন্যটি হতাশ করেছে।

সিএপিএম মিউচ্যুয়াল ফান্ড: বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডটি ইউনিটহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ৩০ জুন, ২০২২ তারিখে যে সকল বিনিয়োগকারীর ওই ফান্ডে বিনিয়োগ ছিল, তারা এই ডিভিডেন্ড পাবেন।

ফান্ডটি ২০২১-২০২২ অর্থবছরের মুনাফা এবং ফান্ডটির উদ্বৃত্ত লাভের সাথে ইউনিট লেনদেন সঞ্চিতির ঋণাত্মক জের সমন্বয় করে আলোচিত ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২১ টাকা ৫৫ পয়সা।

৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১৩ টাকা ২২ পয়সা। একই তারিখে বাজার-মূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩১ টাকা ৯০ পয়সা।

ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।

ফারইস্ট ফাইন্যান্স: আর্থিক খাতের কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিলো ৪ টাকা ৩৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)