Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্রামীণ ওয়ানঃ স্কিম টু’র

প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২২ , ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ২৯, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন/২০২২ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে মেয়াদি মিউচুয়াল ফান্ড (Close-end) গ্রামীণ ওয়ানঃ স্কিম টু। প্রতিষ্ঠানটি সোমবার (২৯ আগষ্ট/২০২২) অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এইমস অব বাংলাদেশ লিমিটেড জানায়, ঘোষিত লভ্যাংশ নগদ অর্থ হিসেবে গ্রহণ অথবা, ইউনিট কেনার মাধ্যমে পুনর্বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৬ সেপ্টেম্বর।

প্রতিষ্ঠানটি আরো জানায়, যাদের কাছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ফান্ডটির ইউনিট থাকবে তারাই লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আলোচ্য সময় হিসাব বছর অর্থাৎ, ৩০ জুন শেষে মুনাফার (Realized Gain) ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি আয় বা ইপিইউ হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের বছর একই সময় যা ১ টাকা ২১ পয়সা ছিল। আবার, এপ্রিল থেকে জুন- ২০২২ পর্যন্ত ইপিইউ হয়েছে ১৯ পয়সা।

একই সময়ে ক্রয়-মূল্যের (Cost Price) ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৭ পয়সায়। -যা বাজারমূল্যের ভিত্তিতে ২০ টাকা ৫২ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)