স্টাফ রিপোর্টার: আল-ফালাহ স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডের ইকুইটিতে বিনিয়োগ ও আইপিওর তহবিল থেকে ব্যয় পরিকল্পনায় পরিবর্তন আনতে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ৩ সেপ্টেম্বর ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে এসএস স্টিল লিমিটেড।
এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৪ আগস্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসএস স্টিলের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৩ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)