Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২ কোটি শেয়ার বিক্রি করবে মাকসুদুর রহমান

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩০, ২০২২ , ২:১০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩১, ২০২২, ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ২ কোটি ৪ লাখ ৯০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন মাকসুদুর রহমান। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা তিনি।

ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়, ব্যাংকের মোট শেয়ার হতে মাকসুদুর রহমানের মালিকানায় রয়েছে  ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৭৩৯টি। তার কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে ঘোষণাকৃত শেয়ার  ডিএসইর ব্লক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।

শেয়ারমার্কেটে ২০২১ সালে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ৮১৬ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। ব্যাংকটির রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা।

মার্কেন্টাইলের মোট শেয়ারসংখ্যা ৮১ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৩৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৭৭ দশমিক ৬৫ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ১৪ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)