Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফু-ওয়াং সিরামিকসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২২ , ৫:৫২ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২২, ৫:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি প্রতিদিন ১৫ হাজার এসকিউএম উৎপাদন বাড়াবে।

ডিএসই সূত্রে রোববার জানা গেছে, কোম্পানিটি গ্রীণফিল্ড প্রকল্পে জমি এবং বিএমআরইসহ বিদ্যমান টাইলস প্লান্টে (লাইন-১, লাইন-২ এবং লাইন-৩) উৎপাদন বাড়াবে। প্রকল্পে কোম্পানি ৬ হাজার ৫০০ মিলিয়ন বিনিয়োগ করবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত তারিখ, সময় রেকর্ড ডেট পরে জানাবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)