Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার হল্টেড বসুন্ধরা পেপার, বিকন ফার্মা ও কোহিনূর কেমিক্যালস্‌

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০২২ , ৬:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২, ৬:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার, ৬ আগস্ট শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও কোহিনূর কেমিক্যালস্‌ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৬.৫০ টাকা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৭.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ারের লেনদেন দর হয়েছে ৭৩.১০ টাকায়।

অথাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৬.৬ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭০.৭০ টাকা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ারের লেনদেন দর হয়েছে ২৯৪.৩০ টাকায়।

অথাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ২৩.৬ টাকা বা ৮.৭২ শতাংশ বেড়েছে।

কোহিনূর কেমিক্যালস্‌ কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫১০.৩০ টাকা। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫১৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ারের লেনদেন দর হয়েছে ৫৪৮.৫০ টাকায়।

অথাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৩৮.২ টাকা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)