Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেনেক্স ইনফোসিসের সঙ্গে বাংলালিংকের সমঝোতা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২২ , ৩:২৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২২, ৩:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বুধবার তথ্য প্রকাশ করেছে।

সমঝোতা অনুসারে বাংলালিংক কন্ট্রাক্ট সেন্টার সার্ভিস দেবে জেনেক্স ইনফোসিসকে। প্রকল্পের মাধ্যমে বছরে ১২ কোটি টাকা রাজস্ব আসবে বলে তথ্য প্রকাশ করে সিএসই।

চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস আগামী ৫ বছরের জন্য টেলিকম অপারেটরের গ্রাহক অভিজ্ঞতা অপারেশন পরিচালনা করবে।

২০১৭ সাল থেকে জেনেক্স ইনফোসিসকে বাংলালিংক সেবা প্রদান করে আসছে। কোম্পানিটি আরও ৫ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)