Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রূপালী ব্যাংকের লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২২ , ৫:১৩ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২২, ৫:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রূপালী ব্যাংক লিমিটেডের ২ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রত্যাখান করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৭ আগস্ট কোম্পানিটির ৩৬তম এজিএমে শেয়ারহোল্ডাররা ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছিল।

রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই লভ্যাংশ অনুমোদন করেনি।

এর ফলে বাংলাদেশ ব্যাংকের সম্মতিতে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

রূপালী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে ২ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন পুর্নবিবেচনার জন্য আবেদন করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)