স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড ফরেন কারেন্সি ডেনোমিনেটেড, সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ১০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানা যায়- বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ব্যাসেল-থ্রি এর অধীনে মূলধনের ভিত্তি শক্তিশালী করবে ন্যাশনাল ব্যাংক।
সাত বছর মেয়াদী এ বন্ডের বিষয়ে ব্যাংকের পর্ষদ সভায় অনুমোদন নেয়া হয়েছে বলে জানায় ডিএসই।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে ন্যাশনাল ব্যাংক।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)