স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) লেনদেন চলছে। লেনদেনের শুরুর দুই ঘণ্টায় বিক্রেতা সংকটে পড়েছে ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি।
কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেডের (বিডি ওয়েল্ডিং)।
ইউনিয়ন ক্যাপিটাল: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকা ২০ পয়সায়। সোমবার শেয়ারপ্রতি দর ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকা ২০ পয়সায়। সোমবার শেয়ারপ্রতি দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ বেড়েছে।
বিডি ওয়েল্ডিং: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়। সোমবার শেয়ারপ্রতি দর ২ টাকা ৬ পয়সা বা ৯.৭০ শতাংশ বেড়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)