স্টাফ রিপোর্টার: বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ৩০ জুন/২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
মেঘনা ইন্স্যুরেন্স সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদনসহ লভ্যাংশ অনুমোদন করেছে বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে জানানো হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৯৪ পয়সা। -যা আগের বছর একই সময় ছিল ৯৫ পয়সা। এতে ইপিএস কমেছে ১ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৮ পয়সায়।
প্রতিষ্ঠানটি ২২ ডিসেম্বর/২০২২ অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ঘোষিত লভ্যাংশ চূড়ান্ত অনুমোদন দেবে। এ প্রেক্ষিতে ২৪ অক্টোবর/২০২২ রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)