Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সামিট পাওয়ার ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ৫:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২, ৬:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সামিট পাওয়ার ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

সামিট পাওয়ার শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ এবং বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। বুধবার (১৪ সেপ্টেম্বর) কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি দুটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সামিট পাওয়ার: সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ২৫ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯১ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৭২ পয়সা।

আগামী ৩১ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ৯৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১৪ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮২ পয়সা। আগামী ৩০ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)