Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এডিএন টেলিকম ও ইস্টার্ণ হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ৬:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২, ৬:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এডিএন টেলিকম লিমিটেড ও ইস্টার্ণ হাউজিং লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। এডিএন টেলিকম লিমিটেড  ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ইস্টার্ণ হাউজিং লিমিটেড ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

এডিএন টেলিকম লিমিটেড: সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ৫৭ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৮ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।

আগামী ৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

ইস্টার্ণ হাউজিং লিমিটেড : সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ নভেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)