স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ঘণ্টা বাজিয়ে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের উদ্বোধন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রথম দিনে ইউনিট লেনদেন ১০.১০ টাকায় শুরু হয়ে একই দরে লেনদেন সম্পন্ন হয়েছে। তবে ৯.৬০ টাকা থেকে ১১ টাকা পর্যন্ত দর ওঠে এবং দিনশেষে ৯ লাখ ৭৫ হাজার ইউনিট হস্তান্তর হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিএমএসএফ গোল্ডেন জুবিলি ফান্ড ও ইনভেস্টর ক্লেইম সেটেলমেন্ট শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম ঘণ্টা বাজিয়ে ফান্ডটির উদ্বোধন করেন।
এ সময় পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান, বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও মিজানুর রহমান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।
বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন শুরু হয়েছে। ডিএসইতে বুধবার ‘এ’ ক্যাটাগরিভুক্ত লেনদেন হচ্ছে ফান্ডটির। ট্রেডিং কোড হচ্ছে: ‘GLDNJMF’ আর কোম্পানি কোড হচ্ছে: ১২২০৪।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)