Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওরিয়ন ফার্মা ও বেক্সিমকোর সপ্তাহের লেনদেনে বড় চমক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৪:১২ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২, ৪:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় অংকের টাকা লেনদেন করেছে ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড। কোম্পানি দুইটি হাজার কোটির বেশি লেনদেন করে তালিকার শীর্ষে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত সপ্তাহে কোম্পানিটি ৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭০টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ১৮  লাখ ৭৮ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য  ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার  টাকা।

বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ কোটি ২ লাখ ৪৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, দ্য একমি ল্যাবরেটরিজ, শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)