Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আড়াই ঘণ্টায় লেনদেন ৭৬৯ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ৫:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২, ৫:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

এদিন বেলা সাড়ে ১০টা পরযন্ত ডিএসইতে ৪৬৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেলা ১১:৫৫ মিনিটে ডিএসইতে দেখা যায় লেনদেন হয়েছে ৭৬৯ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাড়ে ১০টায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৩৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪০ পয়েন্টে।

ডিএসইতে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে ৬ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)