স্টাফ রিপোর্টার : জেনেক্স ইনফোসিসকে গত ২ অক্টোবর ডিএসই সংবাদপত্রে প্রকাশিত খবরের ব্যাখা জানতে চেয়ে নোটিস পাঠায়। কোম্পানিটি প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে।
ডিএসই সূত্র জানায়, জেনেক্স ইনফোসিস চলমান ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণ কারযক্রম অনুযায়ী তারা কোম্পানির জন্য নতুন ব্যবসা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। যেমন : অনেক প্রাইভেট এবং পাবলিক টেন্ডারে অংশগ্রহণ করা কোম্পানির জন্য একটি নিয়মিত কাজ।
এরকম একটি ক্ষেত্রে কোম্পানিটি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস এবং সেলস ডেটা কন্ট্রোলার মেশিনের বিতরণ, ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি টেন্ডারে অংশ নিয়েছিল। কোম্পানিটি মূল্য সংযোজন কর নিশ্চিত করার জন্য ইনস্টল করা মেশিনের অপারেশন পরযবেক্ষণ করে।
কোম্পানিটি ইলেকট্রনিক ফিসকাল ডিভাসের মাধ্যমে বিভন্ন ধরনের ব্যবসায়িক সত্তা থেকে শুল্ক সংগ্রহ করে।
কোম্পানিটি গত ১৪ সেপ্টেম্বর একই খবর পেয়েছিল যে মাননীয় মন্ত্রিসভা কমিটি অন গর্ভনমেন্ট ক্রয় বাজেট অনুমোদন করেছে এবং রিপোর্ট করেছে যে তারা কাজের জন্য বেছে নিয়েছে।
তারা মাননীয় প্রকিউরমেন্ট সত্তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেশ কয়েকটি মিটিং করেছে। প্রয়োজনীয় ডকুমেন্টশন সম্পূর্ণ করার জন্য যৌথভাবে কাজ করছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)