Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৩ কোম্পানির পর্ষদ সভা ১৬ অক্টোবর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২২ , ৬:১৭ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ৬:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্র জানায়, কোম্পানিগুলো হলো: ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, অ্যাপেক্স ফুডস লিমিটেড ও অ্যাপেক্স স্পিনিং লিমিটেড। বিস্তারিত নিচে-

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর, বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অ্যাপেক্স ফুডস লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায়  অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অ্যাপেক্স স্পিনিং লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)