Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিনিয়োগকারীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দক্ষ হতে হবে : মোস্তফা জব্বার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২২ , ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এএএমসিএমএফ আয়োজনে ‘রোল অফ টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

তিনি বলেন, সামনের দিনগুলোতে বিনিয়োগকারীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দক্ষ হতে হবে। এটিই আপনাকে জানিয়ে দিবে আপনি কোন শেয়ার কিনবেন।

টেলিযোগাযোগমন্ত্রী আরো বলেন, আপনারা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন এবং যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার না শিখেন তাহলে ভবিষ্যতে ব্যবসার সবচেয়ে নিচের মানুষ তো আপনি থাকবেন। কারণ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করে এখন আপনার কাছে কিউপিওর ডেটা আসবে।

আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বলে দেবে ভবিষ্যতে আপনার কোনে শেয়ারটির দর বেড়ে যাবে বা কোনটা নেমে যেতে পারে।

মন্ত্রী বলেন, আপনারা যদি আমার কাছে বড় সম্পদের নাম জানতে চান আমি বলব সেটি ডেটা। ডেটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার অগ্রগতি জিরো। এখনতো গ্রাফ উঠা নামা দেখে ইনভেস্টমেন্ট করেন।

ভবিষ্যতে শুধুমাত্র ডেটার উপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না। সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতাটা না থাকে তাহলে আপনার জন্য সময়টা ডিফিকাল্ট হয়ে যাবে।

তিনি জানান, আমার ২০০৮ থেকে ব্যান্ডউইথ নিয়ে কাজ করছি। ১ জিপি ইন্টারনেট কিনতে ২০০৬ সালে ২৭ হাজার টাকা লাগতো। এখন দেশের ৯৮ ভাগ স্থানে আমারা ইন্টারনেট দিয়েছি। দেশে ১২ কোটি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার (মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড এসপিভি) মিজানুর রহমান, বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)