Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বন্ড অনুমোদন পেয়েছে ঢাকা ব্যাংক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২২ , ১:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা ব্যাংকের পার্পেচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। ব্যাংকটি ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর বিএসইসির ৮৪১তম সভায় এই বন্ডের অনুমোদন দেয়া হয়। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে এবং বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

বিএসইসি সূত্র জানায়, বন্ডটি আনসিকিউরড, কন্টিজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেট।

বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫০০০ টাকা। বন্ডটির কুপন হার ৬% (ফ্লোর) থেকে ১০% (সেলিং)। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি ও ৫ হাজার টাকা।

আইডিএলসি ইনভেস্টমেন্ট বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)