Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে মনে করছে বিশ্বব্যাংক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২২ , ২:৩১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ২:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাংক চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। যদিও চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবি থেকে বিশ্বব্যাংক প্রবৃদ্ধি কম দেখিয়েছে। তবে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকবে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার, ৬ অক্টোবর সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে শীর্ষে রয়েছে মালদ্বীপ। দেশটি ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। এর পরেই রয়েছে ভারত, দেশটির প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে জানানো হয়, চলতি অর্থবছরে শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হবে ঋণাত্মক। দেশটি মাইনাস ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। শ্রীলঙ্কার থেকে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান, দেশটির প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৮ শতাংশ।

এছাড়া একই সময়ে ভুটান ৪ দশমিক ১, নেপাল ৫ দশমিক ১ এবং পাকিস্তান মাত্র ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)