স্টাফ রিপোর্টার : সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সেবা পেতে আয়কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করার ঘোষণায় আশাতীত সাড়া মিলছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই আয়কর রিটার্ন দাখিল তিন লাখ ছাড়িয়ে গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথ্য অনুসারে, এখন পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। যেখানে একই সময়ে গত অর্থবছরে ১ লাখ আয়কর রিটার্ন দাখিল করেছিল করদাতারা। আর গত ২০২১-২০২২ অর্থবছরে ২৪ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছিল।
এনবিআর কর্মকর্তাদের ধারণা চলতি ২০২২-২৩ অর্থ বছরে রিটার্ন দাখিলের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে নিবন্ধিত ই-টিআইএন সংখ্যা প্রায় ৭৯ লাখ।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এনবিআর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল প্রণয়ন ও আইনি সংস্কারের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে হিমশিম খাচ্ছে। করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ৭৬ লাখে পৌঁছালেও গত অর্থবছর পর্যন্ত রিটার্ন জমা হয় ২৪ লাখের মতো।
এ বছর ৪০ ধরনের সেবায় রিটার্ন দাখিল শুধু বাধ্যতামূলকই নয়, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়। এর ফল আসতে শুরু করেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)