Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

“এয়ার অ্যাস্ট্রা” দেশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২২ , ১১:২৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশি এয়ারলাইন্স “এয়ার অ্যাস্ট্রা” দেশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। রোববার, ৯ অক্টোবর এয়ার অ্যাস্ট্রো জানিয়েছে, দেশে পৌঁছেছে তাদের প্রথম এয়ারক্রাফট এটিআর ৭২-৬০০ (এসটু-এসটিবি)।

তারা জানিয়েছে, নতুন এ এয়ারক্রাফটটি বুলগেরিয়ার সোফিয়া থেকে বুধবার (৫ অক্টোবর) রওনা হয়ে মিশরের কায়রো, ওমানের মাসকাট ও ভারতের আহমেদাবাদ হয়ে শুক্রবার বিকেল ৪টায় ঢাকায় পৌঁছে।

বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা জানায়, বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য ৪টি উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে। বাকি ৩টি এয়ারক্রাফট শিগগিরই যোগ দেবে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ জানান, এয়ার অ্যাস্ট্রা দেশে যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, শাহজালালে স্থান সংকট হওয়ায় এয়ার অ্যাস্ট্রাকে আপাতত ঢাকার বাইরে চট্টগ্রাম কিংবা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং স্টেশন করতে বলা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)