Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রগতি লাইফের লভ্যাংশ বিওতে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২২ , ১২:৪৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২২, ১২:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করে কোম্পানির পরিচালনা পর্ষদ।

সোমবার, ১০ অক্টোবর সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্র জানায়, কোম্পানির বোনাস শেয়ার সোমবার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। পরবর্তীতে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)