Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার ১৮০ কোম্পানি ক্রেতাশূন্য

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ৫:৪১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ৫:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার অধিকাংশ কোম্পানি ক্রেতাশূন্য হয়ে পড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৮০ কোম্পানির শেয়ার ক্রেতা শূন্য হয়ে গেছে।

বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৩৯টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৮টি কোম্পানির ক্রেতা নেই। তালিকাভুক্ত ৩৩টি ব্যাংকের মধ্যে ২১টিই ক্রেতাশূন্য।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের ১৭টি, প্রকৌশল খাতের ১৫টি, আর্থিক খাতের ১২টি, জ্বালানি খাতের ৯টি, ওষুধ খাতের ৮টি, খাদ্য খাতের ৭টি, ট্যানারি খাতের ৪টি, সিরামিকস ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিমেন্ট, আইটি, বিবিধ, কাগজ খাতের ১ টি কোম্পানি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)