Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৬ কোম্পানির সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ৭:২২ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ৭:২৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্র জানায়, কোম্পানিগুলো হলো: আইটি কনসালটেন্টস লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড, বিডি ল্যাম্পস লিমিটেড, জাহিন টেক্সটাইল লিমিটেড ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

আইটি কনসালটেন্টস লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৫ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

আজিজ পাইপস লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

বিডি ল্যাম্পস লিমিটেড : পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর, বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৮ অক্টোবর, বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১৪ টাকা ৯৯ পয়সা।

জিলবাংলা সুগার মিলস লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২০ অক্টোবর, দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

জাহিন টেক্সটাইল লিমিটেড : কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ অক্টোবর, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)