Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওরিয়ন ইনফিউশনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১:১৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়।

ডিএসই সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর‌যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯৫ টাকা ৩০ পয়সা। ১২ অক্টোবর কোম্পানিটির শেয়ার দর ৯১৯ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)