Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সি পার্ল বিচের লোকসান থেকে মুনাফায় চমক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১:৩৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৭ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৯ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)