Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইন্ট্রাকোর আয় বেড়েছে, পাঁচগুণ বেশি লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১:৫২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ৪:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরের তুলনায় এবার পাঁচগুন বেশি লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার, ১২ অক্টোবর এ লভ্যাংশ ঘোষণা করে।

কোম্পানি সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা। গত বছর ইপিএসের পরিমাণ ছিল ৮১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)