স্টাফ রিপোর্টার: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ বা প্রতি শেয়ারে ১ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ঘোষণা করেছে পর্ষদ।
ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে ডেসকোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। সেই মুনাফার ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে ডেসকো।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জানুয়ারি এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)