Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্যাটাগরি পরিবর্তন এক্সপ্রেস ইন্স্যুরেন্সের

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২২ , ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৬, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ১৭ অক্টোবর, থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ডিএসই সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)