Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফার কেমিক্যালের স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২২ , ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। সোমবার, ১৭ অক্টোবর থেকে কোম্পানিটির স্পিনিং ইউনিটে উৎপাদন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ফার কেমিক্যালের স্পিনিং ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত। প্রতিদিন স্পিনিং ইউনিটে উৎপাদন ক্ষমতা ১৮ টন। কোম্পানির স্পিনিং ইউনিট আগামী মাস থেকে বাণিজ্যিক উৎপাদনে যাবে।

এই প্রজেক্টে ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। ফার কেমিক্যাল স্পিনিং ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬৬ হাজার ৬০০ মার্কিন ডলার রাজস্ব আসবে। আর বছরে কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার রাজস্ব আসবে। কোম্পানিটি আশা করছে বছরে ১৫ শতাংশ মুনাফা আসবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)