Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্য সূচকের পতনে লেনদেন কমেছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২২ , ১০:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেন। সোমবার ডিএসই’তে ১ হাজার ২৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আগের দিনের তুলনায় এদনি ডিএসইতে ৪৫ কোটি ২৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। রবিবার ডিএসইতে ১ হাজার ৩৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৭ পয়েন্টে।

এছাড়া সোমবার ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৬ টির, কমেছে ১৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)