Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তমিজ উদ্দিন টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২২ , ১:১৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২২, ১:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : তমিজ উদ্দিন টেক্সটাইলস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার, ১৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৬১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ০৫ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)