Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইফাদ অটোস

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২২ , ৫:০২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২২, ৫:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইফাদ অটোস লিমিটেড ৩০০ কোটি টাকা বন্ড ইস্যু করতে চায়। সেই লক্ষে ‘ডেবট সিকিউরিটিজ’ আইনের একটি ধারায় নীতি সহযোগিতা পেতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করে প্রতিষ্ঠানটি।

সেই প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন দিয়ে সোমবার (১৭ অক্টোবর) বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইফাদ অটোস লিমিটেডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুলস, ২০২১ এর ‍রুল-৩, সাব রুল-১, ক্লজ- (আই) এর প্রভিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ইফাদ অটোস লিমিটেড ৩০০ কোটি টাকার ফুলি রিডামবল কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফ্লোটিং রেট বন্ড ইস্যু করে ইফাদ অটোসের সহযোগী ইফাদ মাল্টি প্রডাক্টস লিমিটেডে বিনিয়োগ করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবট সিকিউরিটিজ) রুলস, ২০২১ এর ‍রুল-৩, সাব রুল-১, ক্লজ- (আই)’তে বলা হয়েছে, প্যারেন্ট, সাব-সিডিয়ারি, সহযোগি, সিস্টার্ন কনসার্ন কোম্পানিতে লোন বা শেয়ার অ্যাকুইজেশন করার জন্য ডেবট সিকিউরিটিজ বা সুকুক ইস্যুর আবেদন করতে পারবে না।

ইফাদ অটোস লিমিটেড এই আইনী ধারা থেকে অব্যাহতি পেতে নিয়ন্ত্রণ সংস্থার কাছে আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে কমিশন কোম্পানিটিকে সে সুযোগ প্রদান করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)