Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফা বেড়েছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৮, ২০২২ , ৩:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৮, ২০২২, ৩:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে কোম্পানির মুনাফা বেড়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ টাকা ৫২ পয়সা।

অন্যদিকে, হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩২ টাকা ১০ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২৩ টাকা ৭৪ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)